সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে এখন ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

ভয়েস নিউজ ডেস্ক:

হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। রোববার (১০ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।

হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

তিনি বলেন, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট একটি তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তাদের একটি তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকায় যাদের নাম এসেছে তাদের কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে ১২ দিন। অর্থাৎ ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION