বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

‘শারিরীক কারণে নয়, কোচের ইচ্ছায় জাতীয় দলে ডাক পাচ্ছি না’

খেলাধুলা ডেস্ক:
ইনজুরি আর নেইমার যেন সমার্থক হয়ে গেছে। চোটের কারণে দীর্ঘদিন ধরে তিনি ব্রাজিল দলে নেই। আসন্ন আন্তর্জাতিক বিরতিতেও কার্লো আনচেলত্তির দলে তার জায়গা হয়নি। একসময় দলের প্রাণভোমরা এই ফরোয়ার্ড এখন আর সেলেসাও কোচের অগ্রাধিকারের তালিকায় নেই। সেটা কি শুধুই ইনজুরি আর ফিটনেসের অভাবের কারণে?

রবিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২২তম রাউন্ডে ভিলা বেলমিরোতে ফ্লুমিনেন্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নেইমারের দল সান্তোস। নেইমারের পারফরম্যান্স ছিল বিবর্ণ। শেষ দিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেছেন। ম্যাচ শেষে ব্রাজিল দলে ফেরা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি আমার শারীরিক অবস্থার কারণে নয়, বরং এটা কোচের সিদ্ধান্ত। আর আমি সেটাকে সম্মান করি। ধন্যবাদ।’

৩২ বছর বয়সী নেইমার গত কয়েক বছরে ইনজুরির কারণে নিয়মিতভাবে মাঠের বাইরে ছিলেন। হাঁটুর অস্ত্রোপচার থেকে শুরু করে গোড়ালির চোট—ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় একের পর এক ধাক্কা খেয়েছেন তিনি। ফলে ক্লাব পর্যায়েও তিনি ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি। বরং ম্যাচ হেরে অযথা কান্নাকাটি করে হাসির পাত্র হয়েছেন।

এদিকে বর্তমান ব্রাজিল কোচ আনচেলত্তি তারুণ্য নির্ভর আক্রমণভাগ গড়ে তুলতে চাইছেন। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা এন্দ্রিকদের মতো প্রতিভাবান তরুণদের নিয়ে তিনি নতুন আক্রমণভাগ সাজাচ্ছেন। এই প্রক্রিয়ায় নেইমারের অভিজ্ঞতা আর নামের জৌলুসও জায়গা পাচ্ছে না। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন- আবারও কি ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে নেইমারকে?

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION