বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

ইসরায়েলের দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল-নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এ হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে দাবি করছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ) চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি।

ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওয়াইএএফ-এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল-নাকাব মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায়। ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিক্রিয়ায়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন, ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না। সূত্র: আল মায়াদিন

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION