বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

‘হ্যাটট্রিক হ্যারি’র আবার হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্ক:
মাঠে নামলেই গোলের দেখা পাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দুর্দান্ত ছন্দে থাকা কেইন করলেন হ্যাটট্রিক। বুন্দেসলিগায় শনিবার রাতে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে হফেনহেইমকে। চলতি মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে ৭ গোল করলেন কেইন। আর চলতি মৌসুমে ৬ ম্যাচে তার গোল হলো ১০টি।

৩২ বছর বয়সী ইংলিশ তারকা এবার লিগে দলের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই সময়েই দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন। ক্যারিয়ারে এটি তার ২৮তম হ্যাটট্রিক।

ম্যাচ শেষে কেইন বলেন, ‘হ্যাটট্রিক হ্যারি এই নামেই তারা (বন্ধুরা) আমাকে ডাকতো স্কুলে। বলতে গেলে সেটিই আমার মাথায় ঘুরে। বল বক্সে পেলেই সেটা হোক পেনাল্টি বা এমনি আমার লক্ষ্য থাকে গোল করা।’ বায়ার্নের হয়ে ১০৩ ম্যাচে ৯৮ গোল হলো কেইনের।

লিগে আগের ম্যাচেও জোড়া গোল করা কেইন। শনিবার প্রথম গোলটি করেন ৪৪ মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮ ও ৭৭ মিনিটে। বায়ার্নের অপর গোলটি করেন নাব্রি। আর হফেনহেইমের হয়ে এক গোল শোধ দেন ভালদিমির।

লিগে শতভাগ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION