শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘রাজনৈতিক চাপ’ না থাকায় নিরপেক্ষ ভোটে বাধা নেই ইসির

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর কোনো ‘রাজনৈতিক চাপ’ না থাকায় অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে কোনো বাধা নেই। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে অংশ নিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যে আশঙ্কার কথা প্রকাশ করছি, যে নির্বাচন হবে কী হবে না, সেটা আসলে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে নির্বাচন কীভাবে হবে। রাজনৈতিক ক্ষমতাই ইসির ক্ষমতাকে নির্ধারণ করে। গত তিন টার্মে সেটাই হয়েছে। যে কারণে সুষ্ঠু নির্বাচন হয়নি বা করতে পারেনি।

তিনি আরও বলেন, এ সরকারের বা নির্বাচন কমিশনের সুযোগটা রয়েছে, যে তার ওপর কোনো অর্পিত দায়িত্ব নেই। যে সরকার ক্ষমতায় রয়েছে, তাদের আগামী নির্বাচন করার ইচ্ছা নেই বা ক্ষমতায় আসার ইচ্ছা নেই। তাই অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো বাধা নেই। এখন যারা নির্বাচনে অংশীজন, তারা কীভাবে অংশ নেবে তার ওপর আগামী নির্বাচন নির্ভর করবে।

তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, বিশাল একটা জনগোষ্ঠী, যারা ফ্যাসিস্টের সমর্থক, তারা আসলে বিশাল আছে কিনা সে প্রশ্ন রয়েছে। কেননা, গত ১৬ বছরে নিষ্পেষণ, গুম, খুন, হত্যা দেখতে দেখতে মানুষের সেই সমর্থন নেই। ২০০৮ সালের যেটা ৪৬ শতাংশ ছিল সমর্থন, সেটা ৫ শতাংশে নেমে এসেছে কিনা সেটা দেখতে হবে। সেটা প্রমাণ হবে ভোটের মাধ্যমে।

ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের সময় অনেকে বাড়ি যায়নি। আমার বাড়িই যায়নি। তাহলে কত ভোটার বাকি রয়েছে সেই প্রশ্ন আমার রয়েছে। যারা লিস্ট করেছেন তারা কারা ছিলেন? তারা কী শুধু টাকা নিয়েছেন, আর বাড়ি বাড়ি গেছেন কিনা সেই প্রশ্ন রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় চার নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION