বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

সবাই ব্যস্ত রেখেছে সরকারকে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল

ভয়েস ডেস্ক:

পিআর নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, “অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে- যেন নির্বাচন না হয়। জনগণ নির্বাচন চায়। ভোট নিয়ে কোনো আপস হবে না।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জনগণ ভোট দিতে চায়। ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। মানুষ এবার আপস করবে না। তাই আসেন, পিআর বাদ দিয়ে সঠিকভাবে নির্বাচন করি। যারা জিতবে তারা সরকার গঠন করবে। সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব।”

জনগণের সেবা করার সুযোগ চেয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা পরীক্ষিত দল। আমরা সরকারে ছিলাম। আপনাদের জন্যে আবারো আমরা কাজ করতে চাই। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমাদের দেওয়া ৩১ দফা পূরণ করব।”

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION