শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

রাশিয়া প্রথম ব্যাচের টিকা তৈরি করে ফেলল

ভয়েস নিউজ ডেস্ক:

অনুমোদন দেয়ার কয়েক দিনের ভেতর প্রথম ব্যাচের টিকা তৈরি শেষ করেছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

শনিবার টিকা তৈরির খবর আসার কয়েক ঘণ্টা আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা ‘স্পুটনিক ভি’ টিকার উৎপাদন শুরু করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন তৈরির দৌঁড়ে বিশ্বে আধিপত্য রাখতেই তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করার আগে মস্কো দ্রুত টিকাটির অনুমোদন দিয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিকভাবে এই টিকার অনুমোদন দেয়ার মতো যথেষ্ট তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ রাশিয়া ট্রায়ালের কোনো ডেটা সংস্থাটির কাছে সরবরাহ করেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নিজেদের টিকার অনুমোদন দেয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসেরেভিচ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘ভ্যাকসিনটির সম্ভাব্য প্রাক-যোগ্যতার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। যেকোনো টিকার ক্ষেত্রে এটি পেতে হলে সব ধরনের ডেটার কঠোর পর্যালোচনা দরকার।’

টিকাটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে তৈরি করেছে গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট।

রুশ কর্তৃপক্ষের দাবি, করোনার বিরুদ্ধে অন্তত ২ বছর কার্যকর থাকবে এই ভ্যাকসিন। এই সীমা আরও বেশি হতে পারে বলে ধারণা তাদের। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION