বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

শহরের অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারী আটক, মোবাইল ও বাইক জব্দ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

রবিবার(১৯ সেপ্টেম্বর) রাতে শহরের কালতলী সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার সাংবাদিকদের জানায়,রোববার বিকেল পাঁচ টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় । ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের মোট ০৫ জন ছিনতাইকরী’কে গ্রেফতার করে এবং ছিনতাইকারীদের নিকট থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলেন,কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার বাবুল,পিটি স্কুল চেয়ারম্যান ঘাটার সাইফুল ইসলাম, নতুন বাহারছড়ার মো: সোহেল, কলাতলীর মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া, টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন।
আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION