বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের

ভয়েস ডেস্ক:

জেলায় প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চল দখল ও প্যারাবন কেটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার দিবাগত রাতে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি।

সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি জানান, সংরক্ষিত বন দখল ও প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির খবর পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি দল সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে।

এ মামলার আসামিরা হলেন- সোনাদিয়া দ্বীপের মোহাম্মদ হোসেন, আঞ্জু মিয়া, ছোট মিয়া, দানু মিয়া, বাবুল মিয়া ও গুরা মিয়া, মোহাম্মদ সোহেল, হাবিব উল্লাহ, বড় মহেশখালী এলাকার মো. সুফি প্রকাশ সুফি মেম্বার, মোহাম্মদ রশিদসহ মোট ২০ জন।

মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের তৈরির ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ মোট ২০ জনের বিরুদ্ধে একটি এজাহার জমা দেয়া হয়েছে। এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION