বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

শেখ হাসিনার অপরাধের শাস্তি হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে

ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। শেখ হাসিনা আমলের মতো নির্দেশিত আদালত এখন হবে না, সেটাই জনগণের বিশ্বাস।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, নির্দেশ দিয়েছে, তারাই এখন লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের আত্মসাতের টাকা থেকেই নাশকতার অর্থের যোগান আসছে।

তিনি জোর দিয়ে বলেন, আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষ ও বিএনপির কোনো সম্পর্ক নেই। আগুন ও সন্ত্রাস কারা করে, তার নমুনা এখন স্পষ্ট।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন প্রসঙ্গে রিজভী জানান, আগামী বৃহস্পতিবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কেউ অনুষ্ঠান আয়োজনের কথা ভাবলে সেই অর্থ দান করে দিতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব দলের মানুষ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও সর্বসম্মুক্ত।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। বিগত ফ্যাসিস্ট সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনা আমলের মতো নির্দেশিত আদালত এখন হবে না, সেটাই জনগণের বিশ্বাস।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা দেওয়া আইনসম্মত নয়। ভারত কেন তা হতে দিচ্ছে? একজন অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দেওয়া হচ্ছে, যা আইনের লঙ্ঘন। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না; এমন আচরণ কাম্য নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION