বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

ইয়াবা ও আইস রাখার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ৪ কেজি আইস ও ১ লাখ ইয়াবা রাখার দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ রায় দেন আদালত। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মৃত কাদের বকসুর পুত্র আবদুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আবদুস সালামের পুত্র মোহাম্মদ নুর (২৫)।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১৬ জুন কক্সবাজারের হ্নীলা ইউনিয়নে কয়েকজন লোক মিয়ানমারের শূন্য রেখা অতিক্রম করে আসার সময় বিজিবির একটি টিমকে দেখে দুটি বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা আবদুর রহমান এবং মোহাম্মদ নুরকে আটক করে। তাদের ফেলা দেওয়া একটি বস্তা থেকে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং আরেকটি বস্তা থেকে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় টেকনাফ বিজিবির নায়েক মো. আনোয়ারুল হক বাদী হয়ে আবদুর রহমান এবং মোহাম্মদ নুরসহ ৬ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চার্জ (অভিযোগ) গঠন করে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে বিচারকার্য শুরু হয়। মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, আসামিদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, যুক্তিতর্কসহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য করা হয়।

রায় ঘোষণার দিন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ১০ (গ) সারণি মতে ২ আসামিকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION