বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির?

বিনোদন ডেস্ক:

পাকিস্তানি শোবিজের বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত জুটি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। তাদের প্রেম, বিচ্ছেদ এবং দীর্ঘদিনের দূরত্ব সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

তবে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, এই দুই তারকার পুরনো প্রেম হয়তো আবারও নতুন মোড় নিতে শুরু করেছে।

সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঞ্চে গান পরিবেশনের সময় আসিম যেভাবে বারবার দর্শকদের ভিড়ে থাকা হানিয়ার দিকে তাকিয়ে সুর মেলাচ্ছিলেন, তা নজর এড়ায়নি নেটিজেনদের। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
জল্পনার আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের অন্য একটি কনসার্টের দৃশ্য। সেখানে হানিয়া নিজেকে আড়াল করার চেষ্টা করলেও ক্যামেরার চোখ এড়াতে পারেননি।

মুখ ঢেকে থাকা অবস্থায় তার হাতের একটি রুমালে বড় করে ‘আসিম’ নাম লেখা ছিল, যা দেখে ভক্তদের মাঝে কৌতূহল এখন তুঙ্গে। অনেকেই মনে করছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একে অপরের প্রতি নীরব ভালোবাসার প্রকাশ।
সামাজিকমাধ্যমে এই জুটির পুনরায় এক হওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও জল্পনা। এমনকি বিভিন্ন অসমর্থিত সূত্র দাবি করছে, আগামী ডিসেম্বর বা চলতি বছরের শেষ নাগাদ তারা সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে পারেন, এমনকি বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদিও বিষয়টি নিয়ে হানিয়া বা আসিম কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে তাদের সাম্প্রতিক ‘রহস্যময়’ আচরণ ভক্তদের মনে এই বিশ্বাসটিই জোরালো করছে যে, পুরনো প্রেমই হয়তো আবারও জোড়া লাগছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION