বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নেইমারকে সবসময়ই বিশ্বকাপে দেখতে চাই: মেসি

খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপ ঘিরে আলোচনায় আছেন নেইমার। ব্রাজিল দলে তার থাকা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে তার বন্ধু ও এক সময়ের সতীর্থ আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি কিন্তু নেইমারকে বিশ্বকাপের মঞ্চে দেখার অপেক্ষায়। তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রা খেলুক। নেইমার যেকোনো অবস্থাতেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’

উপস্থাপক পোলো আলভারেজের ‘লো দেল পোলো’ অনুষ্ঠানে নেইমারকে নিয়ে আশা প্রকাশ করে মেসি বলেছেন, ‘ব্রাজিল ও ফুটবলের জন্য নেইমার যা প্রতিনিধিত্ব করে, তাতে তাকে বিশ্বকাপে দেখতে দারুণ লাগবে। আমি আশা করি, সে সেখানে থাকবে। যদিও এ বিষয়ে আমি নিরপেক্ষ থাকতে পারি না, কারণ নেইমারকে সবসময়ই বিশ্বকাপে দেখতে চাই।’

বার্সেলোনায় চার মৌসুম এবং পরে পিএসজিতে আরও দুই বছর একসঙ্গে খেলেছেন তারা। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

২০২৩ সালে পিএসজি ছাড়েন দুজনই। এরপর মেসি যোগ দেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে, আর নেইমার পাড়ি জমান সৌদি ক্লাব আল হিলালে। তার পর তো সান্তোসেই চলে যান তিনি।

নেইমারের ব্যক্তিত্বের প্রশংসা করে মেসি বলেছেন, ‘তার মধ্যে আলাদা এক ধরনের আকর্ষণ আছে। সে অভিনয় করে না, নিজের অনুভূতি অনুযায়ী জীবন কাটায়। অন্যরা কী বলবে, সেটা নিয়ে ভাবে না। খুব স্বাভাবিকভাবে জীবন উপভোগ করে।’

এছাড়া আসন্ন বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা নিয়েও মন্তব্য করেন মেসি। তার মতে, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে কিছু দল ভালো অবস্থায় আছে। মেসি বলেছেন, ‘বিশ্বকাপ সবসময়ই কঠিন, কারণ এখানে বিশ্বের সেরা দলগুলো খেলে। আর্জেন্টিনার মানুষ সবসময় যেমন আশা করে, আমরাও আশাবাদী। তবে এটাও মানতে হবে, কিছু দল আমাদের চেয়ে ভালো অবস্থায় বিশ্বকাপে যাচ্ছে।’

ফেভারিটের তালিকায় ফ্রান্সকে এগিয়ে রাখলেও স্পেন-ব্রাজিলকেও শিরোপার শক্তিশালী দাবিদার মনে করেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে ফ্রান্স খুব শক্তিশালী দল। তাদের দলে অসংখ্য বিশ্বমানের খেলোয়াড় আছে। স্পেনও দারুণ করছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও তারা সবসময়ই শিরোপার লড়াইয়ে থাকে।’

তার পর শিরোপার জন্যে মেসির পছন্দের দ্বিতীয় তালিকায় রয়েছে জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল। বিশেষ করে পর্তুগালকে তিনি ‘খুব প্রতিযোগিতাপূর্ণ ও দুর্দান্ত দল’ বলে উল্লেখ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION