বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আবারো বিশ্বকাপের বিশ্বমঞ্চে শাকিরা

বিনোদন ডেস্ক:

ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—এই দুই নাম একসঙ্গে এলেই ভেসে ওঠে ওয়াকা ওয়াকা-র সেই উন্মাদনা। মনে আছে—২০১০ বিশ্বকাপের বিশ্বমঞ্চ মাতিয়েছিলেন শাকিরা। আবারও বিশ্বমঞ্চে ফিরছেন কলম্বিয়ান এই পপ তারকা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং নিয়ে হাজির হচ্ছেন তিনি, আর এবারের গানে তার সঙ্গী নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার ৭ মে মারাকানা স্টেডিয়াম) থেকে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, ইউনাইটেড স্টেটস ও কানাডা-র জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী।

তবে দর্শকদের নজর কেড়েছে আরও একটি বিশেষ বিষয়—২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের উপস্থিতি। মূলত শাকিরার আগের বিশ্বকাপ সংগীতগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই এই প্রতীকী উপস্থাপন।

জানা গেছে, এবারের গান ‘ডাই ডাই’-এ ল্যাটিন পপ ও আফ্রো-বিটের এক ব্যতিক্রমী মিশ্রণ থাকছে। শাকিরার পরিচিত ছন্দের সঙ্গে বার্না বয়ের আফ্রিকান বিট মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন এক সংগীতধারা, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে পূর্ণাঙ্গ গানটি।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অনেক পুরোনো। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’ হিপস ডোন্ট লাই, ২০১০ সালে ওয়াকা ওয়াকা এবং ২০১৪ সালে লা লা লা গেয়ে তিনি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও তার প্রত্যাবর্তন বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের এই বিশ্বযুদ্ধের আগে শাকিরার নতুন গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের আনুষ্ঠানিক কাউন্টডাউনের সূচনা হিসেবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION