শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

শাকিব বললেন ‘ওরা আমার সংসার নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে’

শাকিব খান

ভয়েস বিনোদন ডেস্ক

১৪ আগস্ট ফেসবুকে একটা পোস্ট দেন শাকিব খান। সেখানে তিনি  সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান জানান। শোককে শক্তি বানিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে শাকিব প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও লেখেন, ‘আপনি শুধু আমাদের কাজের পরিবেশটুকু তৈরি করে দিন, বাকিটা আমরাই তৈরি করে নেব।’ সেই পোস্ট নানা আলোচনার জন্ম দেয়।

শাকিব তাঁর পোস্টে লিখেছেন, ‘গুটিকয়েক মানুষ বঙ্গবন্ধুর হাতে গড়া স্বপ্নের এই এফডিসিকে দেশের আপামর মানুষের কাছে বিতর্কিত করে চলছে। প্রকৃত শিল্পীদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। কর্মপরিবেশ নষ্ট করে চলছে। যার বিরুদ্ধে গোটা এফডিসির প্রতিটি সংগঠনই এখন কঠোর অবস্থানে রয়েছে। যখনই সিনেমায় সুদিন দেখতে পাই, তখনই গুটিকয়েক মানুষ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দেয়।’

বারবার উচ্চারিত এই ‘গুটিকয়েক’ মানুষের নাম জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান। বলেন, ‘নাম নিচ্ছি না, তাতেই তো ঘরে থাকতে পারছি না। যে কাজ করবে, ওপরে উঠবে, তার পেছনেই লাগবে। ওরা আমার সংসার নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে। প্রতিনিয়ত আমার নামে কুৎসা রটাতে ব্যস্ত। কীভাবে আমার ক্ষতি করা যায়, আমার সম্মান ক্ষুণ্ন করা যায়, সেই চিন্তা তাদের। পৃথিবীর কোনো শিল্পীকে বোধ হয় এতটা হেনস্তা হতে হয় না। আমাকে যতটা হতে হয়েছে। আর নামগুলো তো বলারও কিছু নেই। এই নামগুলো সবাই জানে।’

শাকিব বলেন, এফডিসি হওয়ার কথা ছিল শিল্পচর্চার জায়গা। কিন্তু এখানে নোংরা রাজনীতি আর মারামারি হয়। এফডিসি এখন কোমায় চলে গেছে। এটা এখন অন্ধকার জগৎ। প্রধানমন্ত্রী ছাড়া আর কারও কাছে তাঁর কোনো চাওয়া নেই, জানিয়ে শাকিব বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে একটা পয়সাও চাই না। আমি শুধু চাই, প্রধানমন্ত্রী যেন এফডিসির কর্মপরিবেশ ফিরিয়ে দেন। বাকিটা আমরাই গড়ে নেব, করে নেব। তিনি আমাদের শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে ডাকেন। আমরা সম্মানিত বোধ করি। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি ছাড়া আর কারও কাছে আমার কিছু বলার নেই।’ সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION