বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মেজর লিগ সকারে মেসির রেকর্ড, জয়ে ফিরেছে মায়ামি

খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের হতাশা কাটিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে মেসিরা।

আর মাত্র এক মাস পরই বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযানে নামবে আর্জেন্টিনা। আর তাতে নেতৃত্ব দেওয়ার কথা মেসির। তার আগেই টরন্টোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমাতেও ভূমিকা রেখেছেন। মাত্র এক পয়েন্ট পেছনে রয়েছে ইন্টার মায়ামি।

বিরতির ঠিক আগে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় মায়ামি। নিজের নেওয়া ফ্রি-কিক টরন্টোর ডিফেন্সে লেগে ফিরে এলে বক্সের বাইরে থেকে ভলিতে জালে পাঠান তিনি।

৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। মেসির নিখুঁত পাস থেকে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন ২-০ করেন।

৭৩ মিনিটে আবারও গোলের কারিগর মেসি। তার বাড়ানো বল থেকে বদলি খেলোয়াড় সার্জিও রেগিলন এমএলএস ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। এর দুই মিনিট পর নিজেও নাম লেখান মেসি। দে পলের নিচু ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে টরন্টো গোলরক্ষক লুকা গাভরানকে পরাস্ত করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মেসি এই ম্যাচে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন। এমএলএস ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোল অবদান রাখার রেকর্ড গড়েছেন। মাত্র ৬৪ ম্যাচে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন তারকা। এর আগে টরন্টোর কিংবদন্তি সেবাস্তিয়ান জোভিনকোর দখলে থাকা রেকর্ডটি ছিল ৯৫ ম্যাচের।

২০২৩ মৌসুমের শেষভাগে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন মেসি।

মেসির গোলের পর অবশ্য শেষদিকে বদলি খেলোয়াড় এমিলিও অ্যারিস্টিজাবালের জোড়া গোলে ফেরার ইঙ্গিত দিয়েছিল টরন্টো। ৮২ ও ৯০ মিনিটে গোল করে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। তবে যোগ করা ১১ মিনিট সামলে নিয়ে শেষ পর্যন্ত মৌসুমে ষষ্ঠ জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION