শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’

বিয়ের খবর: ভক্তদের ভয় নিয়ে জানালেন অভিনেত্রী

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কং সো-রা

ভয়েস বিনোদন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কং সো-রা। দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বরের নাম জানা যায়নি, তবে তিনি মিডিয়ার কেউ নন।

গতকাল (১৭ আগস্ট) তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে তারিখ পরিবর্তন করে আগামী ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস‌্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। কোরিয়াবু ডটকম এ খবর প্রকাশ করেছে।

অন‌্যদিকে একটি চিঠির মাধ‌্যমে বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের জানিয়েছেন কং সো-রা। তবে নতুন জীবনে পা দেওয়ার খবরটি ভীত মনে জানিয়েছেন এই নায়িকা। চিঠির শুরুতে কং সো-রা লিখেছেন—আমি আপনাদের খবরটি জানাতে উদ্বিগ্ন হয়ে আছি। সেই সঙ্গে ভয়ও পাচ্ছি। কিন্তু ব‌্যক্তিগতভাবে চাচ্ছি, খবরটি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাই খুব সাহস নিয়ে প্রতিটি শব্দ লিখছি।

ভক্তদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে কং সো-রা লিখেন—যারা আমাকে অভিবাদন জানিয়েছেন ও কল‌্যাণ কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। গত ১১ বছর ধরে আপনারা ভালোবাসা ও সহযোগিতা করে আসছেন। এজন‌্য ক‌্যারিয়ারে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। সবসময় আমার পাশে থেকে মনোবল শক্ত রাখার জন‌্য আপনাদের ধন‌্যবাদ জানাচ্ছি।

বিয়ের খবর জানিয়ে এ অভিনেত্রী লিখেছেন—আমি কং সো-রা। আপনাদের বোন, বন্ধু। আগস্ট মাসের শেষের দিকে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। হঠাৎ এমন খবরে হয়তো আপনারা আবাক চমকে গিয়েছেন! আমি ভালো একজন মানুষ পেয়েছি। যার সঙ্গে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটাতে চাই। সুতরাং এই শুভ সংবাদটি চিঠির মাধ‌্যমে আপনাদের জানাচ্ছি। যদিও প্রত‌্যেকে কঠিন সময় পার করছি। আশা করছি, আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।

২০০৯ সালে থ্রিলার ঘরানার ‘ফোর্থ পিরিয়ড মিস্ট্রি’ সিনেমার মাধ‌্যমে অভিনয়ে নাম লেখান কং সো-রা। তবে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সানি’ চলচ্চিত্রের মাধ‌্যমে খ‌্যাতি লাভ করেন। কং সো-রা অভিনীত উল্লেখযোগ‌্য চলচ্চিত্র হলো—‘ব্রেভ’, ‘মাই পাপারতি’, ‘সিক্রেট জো’ প্রভৃতি। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION