রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

বিকিনিতে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:

সম্প্রতি নুসরাত ফারিয়া ইস্তাম্বুল থেকে স্মরণীয় কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরপর লন্ডন থেকেও প্রকাশ করেন ভ্রমণের নানা ছবি। এবার সেই ভ্রমণ-ডায়েরিতে যোগ হলো আরো কিছু রোদমাখা ফ্রেম। নীল আকাশ, উজ্জ্বল রোদ আর অনাবিল অবকাশের অনুভূতি ধরা দিয়েছে এই ঢালিউড অভিনেত্রীর স্থিরচিত্রে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। বিকিনিতে ধরা দেওয়া সেই ছবিগুলোর সঙ্গে রয়েছে একচিলতে রসিকতাও। ক্যাপশনে তিনি লিখেছেন, “ডাক্তার বলেছেন, রোদ পোহাতে। আমি বিষয়টি সিরিয়াসলি নিয়েছি।” ছোট্ট এই বাক্যেই যেন ছুটির দিনের নির্ভার আনন্দ আর নিজের মতো করে বেঁচে থাকার বার্তা মিলেছে।

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুসারীদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রায় দেড় হাজার প্রতিক্রিয়া জমা পড়ে। কেউ লিখেছেন প্রশংসাসূচক কথা, কেউ আবার আগুনের ইমোজিতে দিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।

তবে বিকিনির ছবিগুলো ঠিক কোথায় তোলা, সে রহস্য আপাতত নিজের কাছেই রেখেছেন নুসরাত ফারিয়া। ফলে ছবির পেছনের সমুদ্র কিংবা সৈকতের নামের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার নির্ভার উপস্থিতি আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি।

নুসরাত ফারিয়ার বিকিনি পরা ছবি কোথায় তোলা তা অজানা।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান তৈরি করছেন নুসরাত ফারিয়া। এবারের ঈদের আগে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘লোকে বলে’।

রোদ কখনো শুধু ত্বকে পড়ে না, কখনো কখনো তা মানুষের মনেও আলো ছড়িয়ে দেয়। নুসরাত ফারিয়ার এই নতুন ছবিগুলোও যেন সেই আলোরই কিছু টুকরো—যেখানে আছে অবকাশ, স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নিজের মতো করে বেঁচে থাকার সহজ সৌন্দর্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION