শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা এখন ঢাকায়

হর্সবর্ধন শ্রিংলা। ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

হঠাৎ করে সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার বেলা ১২টার কিছু আগে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গত মার্চের পর ভারতের পররাষ্ট্র সচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর এবং কারোনাভাইরাসের মধ্যে এটি বিদেশি উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

কী উদ্দেশে শ্রিংলার এই সফর সে বিষয়ে কেউ কোনো আভাস দেয়নি। তবে গতকাল সোমবার ঢাকার একটি সূত্রের বরাতে ভারতের টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রিংলা। তিনি নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা নিয়ে আসছেন বলে ধরণা করা হচ্ছে।

কয়েকটি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে।

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এই বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।

। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION