রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৩০ আগস্ট (রোববার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানিয়েছেন।

সারা বিশ্বের মুসলিম উম্মাহ পবিত্র আশুরাকে বিশেষ তাৎপর্য ও গুরুত্ব দিয়ে প্রতিবছর পালন করে থাকে। কেননা, দিবসটিই যে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার।

হিজরি ৬১ সনের ১০ মহররম অর্থাৎ এই দিনটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন।

বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে প্রতিবছর পালিত হয়। সরকার সাধারণ ছুটিও ঘোষণা দিয়ে থাকে।

আশুরা মানেই তাজিয়া মিছিল। বিশেষ করে হোসনী দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনা মহামারির কারণে এবারের অনুষ্ঠান হয়তো পরিবর্তন আনা হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION