শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আলোচনায় সারা-সুশান্ত-রিয়ার ব্রেকআপ রহস্য

ভয়েস বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ক্রমেই বাড়ছে। বলিউডের মাফিয়াদের নাম জড়িয়েছে তার মৃত্যুর সঙ্গে। নেপোটিজম নিয়েও কথা হয়েছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মনে করা হচ্ছে রিয়ার হাতও থাকতে পারে এ মৃত্যুর পেছনে। সুশান্তের সঙ্গে অঙ্কিতা লোখান্ডে, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী ছাড়াও বলিউডের নবাবকন্যা সারার নামও কিন্তু উঠে আসছে আলোচনায়। সম্প্রতি কঙ্গনা রানৌত কটাক্ষ করেছেন সারা আলি খানকে। বলেছেন, ‘প্রেমে উসকে সুশান্তকে ছেড়ে দিয়েছেন সারা।’ কঙ্গনার কথায় সায় দিলেন সুশান্তের বন্ধু স্যামুয়েল হাওকিপও। তিনি তার ইন্সটাগ্রামে লেখেন, ‘কেদারনাথ’ মুভির শ্যুটিং থেকেই সারা ও সুশান্তের প্রেম ছিল।

ওরা একে অন্যকে খুব শ্রদ্ধা করত এবং ভীষণ ভালোবাসত। একসঙ্গে ঘুরতেও যেত। তবে ২০১৯-এ ‘শোনচিড়িয়া’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে খারাপ করে। তারপরই ব্রেকআপ। আমার মনে হয় বলিউড মাফিয়াদের চাপে পড়েই এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছে সারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিয়া ও মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট। এতে কিছু তথ্য বেরিয়ে এসেছে। রিয়াই প্রথমে মহেশ ভাটকে জানান তিনি ‘মুভ অন’ করে গিয়েছেন। আপনি আমার অ্যাঞ্জেল। তখনো ছিলেন আর এখনো। এরপর মহেশের ফোন থেকে রিয়ার ফোনে মেসেজ আসে, ‘আর পেছন ফিরে তাকিও না। যা হওয়ার তা হতে দাও।

তোমার বাবা আজ নিশ্চয়ই খুব খুশি। তুমি আমারও সন্তান।’ মেসেজের জবাবে রিয়া লেখেন, ‘আমার ভাগ্যকে ধন্যবাদ, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এতদিন আপনি আমাকে যা যা বলেছেন, তা আমার কানে প্রতিমুহূর্তে প্রতিধ্বনিত হয়। আপনার এ অপরিসীম ভালোবাসা আমার জীবনে এক সুবিস্তৃত প্রভাব ফেলেছে।’ মহেশ তার জবাবে লেখেন, ‘যা করেছ তার জন্য সাহসের দরকার হয় রিয়া।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION