শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বিরতির পর এক সাথে পাঁচটি ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ দীঘি

বিনোদন ডেস্ক:

শিশুশিল্পী হয়েও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার উদাহরণ আমাদের দেশে কম। সেই অসাধ্য সাধন করেছেন অভিনেত্রী দোয়েল ও অভিনেতা সুব্রত দম্পতির কন্যা প্রার্থনা ফারদিন দীঘি। তিনবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘অবুঝ শিশু’, ‘দাদিমা’, ‘এক টাকার বউ’, ‘পাঁচ টাকার প্রেম’সহ তার অভিনীত সিনেমাগুলো দর্শকের মনে উজ্জ্বল। একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে দীঘির মুখের ‘আমার একটা ময়না পাখি আছে না, সে আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটি একসময় মানুষের মুখে মুখে ফিরত। দীঘির চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি হতো। দীঘি বলেন, ‘আমি ছোটবেলায় অনেকটাই না বুঝে কাজ করতাম। তবে আমার কাজ বাছাই থেকে শুরু করে অভিনয়, সবকিছুর পেছনে মা ও বাবার সহযোগিতা ছিল। তাই হয়তো এতগুলো রিমার্কেবল কাজ করতে পেরেছি।’

ছোট দীঘি এখন বড় হয়ে গেছে। ইন্টারমিডিয়েটের ছাত্রী। এখন তার নায়িকা হয়ে আসার অপেক্ষায় অনেকে। তবে দীঘির মতো তারকা তো যেনতেন সিনেমা দিয়ে নিজেকে নায়িকা হিসেবে তুলে ধরতে পারেন না। তাই তিনি অপেক্ষা করেছেন। অপেক্ষার ফল কত মিষ্টি হবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। মহামারী করোনার বিপর্যয়ের পর দেশের এই বিরূপ পরিবেশে চলচ্চিত্রের অবস্থা যখন ভগ্নপ্রায় তখন দীঘি দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের পাঁচটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন! সবগুলো সিনেমায় তার নায়ক নবাগত শান্ত খান। ঢালিউড একটি ফ্রেশ জুটি পেতে যাচ্ছে, যারা পরপর এতগুলো সিনেমায় কাজ করবেন। এটা এখনকার চলচ্চিত্র জগতের অন্যতম চমক দেওয়ার মতো খবর। দীঘি বলেন, ‘নায়িকা চরিত্রের জন্য ক্লাস সেভেন থেকেই প্রস্তাব পাচ্ছি। কিন্তু বাবা চাচ্ছিলেন আমি যেন নিজেকে প্রস্তুত করেই ফিরি। শাপলা মিডিয়া থেকে এসএসসি পরীক্ষার সময় আমাকে দুটি সিনেমার প্রস্তাব দেওয়া হয়। তখন পড়াশোনার জন্য করতে পারিনি। তাই এই দেরি। এখন আমি সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত। এজন্য একসঙ্গে শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমা করার ব্যাপারে কথাবার্তা সব চূড়ান্ত। আমি খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে। নয়তো শাপলা মিডিয়ার মতো প্রযোজনা প্রতিষ্ঠান আমার ওপর এত আস্থা রাখতে পারত না। এজন্য এর কর্ণধার সেলিম খানের কাছে আমি কৃতজ্ঞ।’

দীঘি জানান, আমি এরই মধ্যে তিনটি সিনেমার গল্প শুনেছি। দুটি বঙ্গবন্ধুর ওপর। একটি ১৯৭১-এর প্রেক্ষাপটে, অন্যটি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে আমি তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব অর্থাৎ রেণু চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, এটা অনেকেই জানেন। কিন্তু এটা জানেন না যে, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাতেও আমি রেণুর চরিত্রেই কাজ করব। সিনেমাটি দুটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

এ ছাড়া সুপারহিট নির্মাতা মালেক আফসারির ‘ধামাকা’ নামের আরেকটি সিনেমার গল্প শুনেছেন দীঘি। এটি তার পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে প্রথম বাণিজ্যিক ঘরানার সিনেমা হতে যাচ্ছে। এ ছাড়া কাজী হায়াত ও শাহীন সুমনের পরিচালনায় আরও দুটি বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করবেন। এ বিষয়ে দীঘি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই সব ধরনের সিনেমা করতে অভ্যস্ত। ‘কাবুলিওয়ালা’ সাহিত্যনির্ভর সিনেমা, এটি আমার প্রথম সিনেমা। সেই সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। পরে বাণিজ্যিক ঘরানার ‘চাচ্চু আমার চাচ্চু’ ও ‘এক টাকার বউ’ সিনেমা দুটির জন্য আরও দুবার এই পুরস্কার দেওয়া হয় আমাকে। সুতরাং সিনেমার গল্প অনুযায়ী অভিনয়ের ধরন বদলাতে আমার অসুবিধা হবে না।’ তিনি আরও বলেন, ‘আমি নায়িকা হিসেবে কিন্তু এখনো ক্যামেরার সামনে দাঁড়াইনি। তার আগেই এতগুলো বড় বাজেটের প্রথম সারির নির্মাতাদের সিনেমায় সুযোগ পেয়েছি, তাই দায়িত্ববোধ খুব বেড়ে গেছে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াব, তার জন্য একটু ভয়ও লাগছে। তবে রেণু চরিত্র দিয়ে যেহেতু শুরু করব, তাই খুব একটা ভয় পাচ্ছি না। কারণ, শ্যাম বেনেগালের সিনেমার জন্য আমাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হয়েছে। পরিচালক রনি ভাইও আমাকে অনেকগুলো বই পড়তে দিয়েছেন, ডকুমেন্টারি দেখেছি। তাই রেণু চরিত্রের জন্য আমার প্রস্তুতি বেশ ভালো বলেই মনে হচ্ছে। আশা করছি ভালোভাবেই কাজগুলো করতে পারব। আগামী মাসের শুরুর দিকেই শ্যুটিং শুরুর কথা রয়েছে।’ শোনা গেছে, শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দীঘি। তবে এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION