শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

সুশান্তের পা ছুঁয়ে সরি বলেছি: রিয়া

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রহস্য দিন দিন বেড়েই চলেছে। ময়নাতদন্তে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। বর্তমানে এই মামলার তদন্ত করছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় বারবার উঠে আসছে এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। জানা যায়, যেদিন সুশান্তের মৃত্যু হয় সেদিন কুপার হাসপাতালে গিয়েছিলেন রিয়া। তিনি মর্গের ভিতরেও ঢোকেন। সুশান্তের লাশের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘সরি বাবু।’ রিয়া কীভাবে মর্গে ঢোকার অনুমতি পেল তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, ‘এটা সম্ভবত ৩-৪ সেন্ডের ঘটনা ছিল। আমাকে বাহিরে অপেক্ষা করতে বলা হয়। আমার এক বন্ধু কাউকে একবারের জন্য হলেও লাশ দেখাতে অনুরোধ করেছিল। তারা জানায়, শেষকৃত্যের জন্য মর্গ থেকে ভ্যানে লাশ নেওয়ার সময় দেখতে পাব। যখন সুশান্তের লাশ ভ্যানে নেওয়া হচ্ছিল ৩ সেকেন্ডের জন্য দেখতে পাই। আমি তাকে সরি বলেছি। কারণ আমার কারণেই সে তার জীবন হারিয়েছে। সম্মান জানাতে তার পা ছুঁয়েছি। সব ভারতীয়রাই এটি বুঝবেন কখন একজন অন্যের পা ছুঁয়ে থাকে।’

তিনি আরো বলেন, ‘আমি সুশান্তের শেষকৃত্যে যেতে পারিনি। তার পরিবার চায়নি আমি সেখানে যাই। বাধ্য হয়েই তাকে শেষবার দেখতে মর্গে যাই। আমার বন্ধু বলেছিল, আমি যদি তাকে শেষবারের মতো না দেখি, সারাজীবন এটা মেনে নিতে পারব না— সুশান্ত আর সত্যিই নেই! তাই ছুটে গিয়েছিলাম।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION