শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

দর্শকের মন গলাতে পারেনি ‘সড়ক টু’

ভয়েস নিউজ ডেস্ক:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তোপের মুখে রয়েছেন নির্মাতা মহেশ ভাট। পাশাপাশি ভাট পরিবারের অন্য সদস্য বিশেষ করে আলিয়া ভাটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিদ্রূপ হচ্ছে।

এই বিতর্কের মাঝেই শুক্রবার (২৮ আগস্ট) মুক্তি পেয়েছে মহেশ ভাট পরিচালিত ও সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর অভিনীত সিনেমা ‘সড়ক টু’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালকের আসনে ফিরেছেন মহেশ ভাট। এছাড়া বাবার পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করেছেন আলিয়া। দীর্ঘদিন পর আবারো মহেশ ভাটের সিনেমায় অভিনয় করলেন সঞ্জয়। কিন্তু দর্শক-সমালোচকদের মন কাড়তে পারেনি সিনেমাটি।

ইন্টারনেটে মুভি ডেটাবেজে (আইএমডিবি) এখন পর্যন্ত দশের মধ্যে মাত্র ১.১ রেটিং পেয়েছে ‘সড়ক টু’। পাশাপাশি এই ওয়েবসাইটে নিবন্ধকৃত ব্যবহারকারীরা সিনেমাটির সমালোচনা করে নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘সম্পূর্ণ আবর্জনা।’ অপর একজন লিখেছেন, ‘এটি সিনেমা নাকি কৌতুক!’ এছাড়া ভারতের প্রথম সারির কিছু পত্রিকার সমালোচকরাও সিনেমাটি নিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

এর আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর তাতে লাইকের চেয়ে ডিজলাইক বেশি দেন দর্শকরা। ট্রেইলারটি প্রকাশের এক দিনের মধ্যে ভিউ হয় ১ কোটি ৬৩ লাখের বেশি। কিন্তু এর মধ্যে লাইক পড়ে ২ লাখ ৮৪ হাজার। অন্যদিকে এতে ডিসলাইক পড়ে ৬০ লাখের বেশি।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সড়ক’ সিনেমার সিক্যুয়েল ‘সড়ক টু’। সঞ্জয়, আলিয়া, আদিত্য ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION