শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

দুই সিরিয়াল তারকার করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে ‘কৃষ্ণকলি’র সেটে হানা দিয়েছিল করোনা। এবার কলকাতার দুই টিভি সিরিয়ালের অভিনয়শিল্পী এই ভাইরাসে আক্রান্ত হলেন।অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে বুধবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। ‘জয় বাবা লোকনাথ’-খ্যাত অভিনেত্রী বলেন, তার করোনার হালকা উপসর্গ রয়েছে, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে সৌমিলি লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, হালকা উপসর্গ রয়েছে এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমার স্বামীরও করোনা পরীক্ষা রয়েছে, স্বস্তির বিষয় ওর রিপোর্ট নেগেটিভ। গত ১২ দিনে আমার সংস্পর্শে এসেছেন এমন মানুষজন দয়া করে নিজেদের পরীক্ষা করান।”

আরও বলেন, “আমি সকলকে অনুরোধ করব অযথা আতঙ্কিত না হতে, শান্তি বজায় রাখুন। আমাদের স্বাস্থ্য দপ্তর, কেএমসি এবং স্থানীয় কাউন্সিলর ও পুলিশ থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের সাহায্য ও সমর্থনের জন্য।”

‘জয় বাবা লোকনাথ’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতেন সৌমিলি, তবে করোনা পরবর্তী সময়ে পারিশ্রমিক কমাতে বলা হলে রাজি হননি নায়িকা। তাই শুটিংয়ে ছিলেন না তিনি। এ ছাড়া দুর্গাপূজা পর্যন্ত নতুন কোনো কাজে দেবেন না আগেই জানিয়েছিলেন সৌমিলি।

এ দিকে করোনার কবলে পড়েছেন সায়ক চক্রবর্তী। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, “আমি খাবারে স্বাদ পাচ্ছিলাম এবং গন্ধও আসছিল না। আমি সময় নষ্ট না করে তড়িঘড়ি টেস্ট করালাম এবং রেজাল্ট পজিটিভ এসেছে। আমি সম্পূর্ণ আইসোলেশনে রয়েছি।”

সায়ক আপাতত নিজের ফ্ল্যাটে রয়েছেন, তার বাবা-মা ও ভাই থাকছেন অন্য ফ্ল্যাটে। অভিনেতা বলেন, “আমি কোনোরকম ঝুঁকি নিতে চাই না। তাই আমার বাবা-মা দাদার কাছে গেছেন। আমি একাই ফ্ল্যাটে আছি।”

রানি রাসমনি, কপালকুন্ডলা, আমি সিরাজের বেগমের মতো অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন সায়ক। সম্প্রতি দেখা গেছে জি বাংলার ‘কাদম্বিনী’ ধারাবাহিকে।

এ দিকে ১০ দিনের ব্যবধানে করোনার কোপে মা-বাবাকে হারালেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গৌরব চোপড়া। শনিবার দিল্লির একটি হাসপাতালে তার বাবা মারা যান।

গৌরব সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমার হিরো, আমার আদর্শ, আমার অনুপ্রেরণা… আমি কি কোনোদিনও এই মানুষটার যোগ্য এক কণাও হতে পারব? মনে তো হয় না। আদর্শ মানুষ, আদর্শ ছেলে, ভাই… একটা এমন মানুষ যে নিজের পরিবারকে সব সময় সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন। সব বাবারা আমার বাবার মতো হন না, এই জিনিসটা বুঝে উঠতে আমার প্রায় ২৫ বছর লেগেছিল… উনি খুব স্পেশাল ছিলেন…।”

মায়ের মৃত্যুর পরও একটি আবেগঘন বার্তা পোস্ট করেছিলেন গৌরব। প্যনক্রিয়েটিক ক্যানসারের ভুগছিলেন গৌরবের মা, করোনাও ধরা পড়েছিল তার। গত চার বছর ধরে সাহসিকতার সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে গেলেও করোনা রিপোর্ট পজিটিভ আসবার পর আর শেষ রক্ষা হয়নি।দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম গৌরব চোপড়া। ছোটপর্দায় তাকে শেষ দেখা যায় স্টার প্লাসের ‘সঞ্জীবনী’তে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION