শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

কোয়ারেন্টিন শেষ মার্কিন ‘পপ সম্রাজ্ঞী’ ম্যাডোনার

ভয়েস নিউজ ডেস্ক:

কোয়ারেন্টিন শেষ করলেন মার্কিন ‘পপ সম্রাজ্ঞী’ ম্যাডোনা। ইনস্টাগ্রামে ম্যাডোনা জানিয়েছেন, তার কোভিড-১৯ অ্যান্টিবডি পজিটিভ। এর মানে, তিনি ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

ইনস্টাগ্রামে নিয়মিত কোয়ারেন্টিন ডায়েরি প্রকাশ করেন ম্যাডোনা। এর ১৪তম সংস্করণে তার অ্যান্টিবডি পজিটিভ হওয়ার ঘোষণা দেন।

ম্যাডোনা বলেন, আরেকদিন পরীক্ষা করালাম। আমার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। সুতরাং আগামীকাল আমি গাড়িতে করে লং ড্রাইভে বের হচ্ছি। জানালার কাচ নামিয়ে কোভিড-১৯ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেব। হ্যাঁ, আমি আশা করি রোদ ঝলমলে থাকবে।

ইতোপূর্বে ম্যাডোনার কোয়ারেন্টিন ডায়েরির বক্তব্য বেশ আলোচিত হয় সামাজিক মাধ্যমে। করোনা মহামারিকে ‘মহান সাম্যসৃষ্টিকারী’ ঘোষণা দিয়ে বিতর্কও সৃষ্টি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, অ্যান্টিবডি থাকলেও পুনরায় কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হওয়া সম্ভব।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১১ লাখ মানুষ করোনায় আক্রান্ত এবং ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION