শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

সালমান খানের সঙ্গে খামারবাড়িতে আশ্রয় নেন জ্যাকুলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক:

করোনা থেকে বাঁচতে লকডাউনের শুরুতে সালমান খানের সঙ্গে খামারবাড়িতে আশ্রয় নেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানে তিন মাস কাটিয়ে মুম্বাই ফিরেছেন সম্প্রতি। এখন নিয়মিত কাজে ফিরতেই করোনার মুখোমুখি হলেন শ্রীলঙ্কান সুন্দরী।

জি নিউজ জানায়, করোনা-পরবর্তী আনলক পর্ব শুরু হতেই শুটিং শুরু করেছেন জ্যাকুলিন। একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে করোনার সামনে পড়েন।শুটিং শুরুর আগেই জ্যাকুলিন-সহ সংশ্লিষ্ট ইউনিটকে কভিড পরীক্ষা করানো হয়। যেখানে দুজনের রেজাল্ট করোনা পজিটিভ আসে।

ভক্তদের জন্য সুখবর হলো, জ্যাকুলিন ভালো আছেন। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী।শুটিং ইউনিটের যে দুজনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তারা কোয়ারেন্টাইনে আছেন। স্থানীয় পৌরসভাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদও দেন জ্যাকুলিন।

অবশ্য সালমানের বাগানবাড়িতে একদম অবসর সময় কাটিয়েছেন জ্যাকুলিন- এমনও নয়। এ নায়কের একটি গানে সঙ্গী হয়েছিলেন তিনি। সেখানে বেশ অন্তরঙ্গভাবে তারা ধরা পড়েন। এ ছাড়া লকডাউনকালে র‌্যাপার বাদশার ‘গেন্দাফুল’ গানে মডেল হয়ে বেশ আলোচিত হন। তবে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমার জন্য নিন্দা কুড়ান।বর্তমানে জ্যাকুলিনের হাতে রয়েছে একাধিক সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য সালমানের বিপরীতে ‘কিক টু’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION