শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

‘দ্য লাস্ট চেক’ টেলিফিল্মে প্রভা

বিনোদন ডেস্ক:

আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন।

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন প্রভা। শুটিংয়ের অনুমতি পেয়ে নিজ ভুবনে ফিরেছেন তিনি। সম্প্রতি নতুন একটি টেলিফিল্মে অভিনয় করলেন। বাস্তব ঘটনা অবলম্বনে টেলিফিল্মটি নির্মাণ করেছেন রাশেদ শামীম স্যাম।

‘দ্য লাস্ট চেক’ নামে এই টেলিফিল্মে প্রভার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, নাহিদা সুলতানা, অনুরনিশা আশ্মি, সুবাইতা তাসনিম প্রমুখ।

করোনার কারণে মধ্যবিত্ত পরিবারে টানাপোড়েন শুরু হয়। কেউ কেউ শহর ছেড়ে গ্রামে চলে যান। এসব বিষয় নিয়ে গড়ে উঠেছে এর গল্প। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ে বেলা ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION