শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। এগুলো হলো- প্রাণ ফ্রুটো ড্রিংকস এবং ভিশন স্মার্ট টিভি। বিজ্ঞাপন দুটি নির্মাণ করছেন নাফিজ রেজা ও মাসুদ জাকারিয়া সাবিন। এগুলোতে ফারিয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া ও এফএস নাঈম।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। বিজ্ঞাপন দুটিও সুন্দর থিমের।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ তিন তারকা উপস্থিত থেকে পণ্যটির বিজ্ঞাপনে কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনগুলো টিভি ও অনলাইনে প্রচার হবে।
ভয়েস/আআ