শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

প্রোডাকশন হাউস দখলের অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে

ভয়েস বিনোদন ডেস্ক:

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত দিয়েছেন তিনি। তার মণিকর্ণিকা ফিল্মস নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে। এর অফিস মুম্বাইয়ে। গত জানুয়ারিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু বৃহনমুম্বাই পৌরসভা (বিএমসি) কর্তৃপক্ষ এটি জবরদখল করেছেন। শুধু তাই নয়, মঙ্গলবার (৮সেপ্টেম্বর) অফিসটি ভেঙে ফেলবেন বলেও অভিযোগ করেছেন কঙ্গনা রাণৌত। সোমবার বিকালে টুইটারে ভিডিও পোস্ট করে এসব অভিযোগ করেন এই অভিনেত্রী।

ক্যাপশনে কঙ্গনা লিখেন—এটা মুম্বাইয়ে মণিকর্ণিকা ফিল্মসের অফিস। যার জন্য গত ১৫ বছর ধরে কঠোর পরিশ্রম করছি। আমার জীবনে একটাই স্বপ্ন ছিল—আমি যখন চিত্রপরিচালক হবো, তখন নিজের একটা অফিস থাকবে। কিন্তু মনে হচ্ছে, সেই স্বপ্ন ভাঙার সময় হয়েছে। আজ (৭ সেপ্টেম্বর) হঠাত্ বৃহনমুম্বাই পৌরসভার (বিএমসি) কিছু লোক সেখানে যায়। তারা জবরদখল নিয়ে গোটা অফিস মাপঝোঁক করে। পাশাপাশি প্রতিবেশীদের হেনস্তা করে। প্রতিবেশীরা এ কথা অন্যদের জানাতে গেলে তাদের বলা হয়েছে, ওই যে ম্যাডাম (কঙ্গনা) আছেন তার কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। পৌরসভার লোক আমাকে জানিয়েছে, কাল (৮ সেপ্টেম্বর) ওরা আমার সম্পত্তি ধ্বংস করে দেবে।

পৌরসভা কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই তার অফিসে ঢুকেছেন বলে অভিযোগ করেছেন কঙ্গনা। আরেক টুইটে এ অভিনেত্রী লিখেন—আমার কাছে সব কাগজপত্র রয়েছে। আমি বেআইনি কিছু করিনি। পৌরসভার উচিত ছিল বেআইনি কিছু থাকলে, তা নোটিশ দিয়ে সঠিকভাবে জানানো। ওরা আজ আমার জায়গায় হানা দিয়েছে, আমাকে না-জানিয়ে কাল গোটা সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দেবে।

কঙ্গনা রাণৌত মহারাষ্ট্র সরকার ও শিব সেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। গত শনিবার এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সাংসদ সঞ্জয় রাউত কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন—‘কঙ্গনা যদি মু্ম্বাইয়ে পা রাখেন, তবে শিবসেনার মহিলা সদস্যরা থাপ্পড় মেরে তার মুখ ভেঙে দেবে।’ এ পরিস্থিতির মধ্যে ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে আসছেন কঙ্গনা রাণৌত। উত্তপ্ত পরিস্থিতির কারণে কঙ্গনাকে ‘ওয়াই’ ক্যাটাগরি অর্থাৎ ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION