মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চীনের সেনাবাহিনী আবারও রড নিয়ে ভারতীয় সীমান্তের কাছে

আন্তর্জাতিক ডেস্ক:
লাদাখের মুখপারি এলাকার রাজাংলায় সোমবার ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতে রড, বর্শা ও লাঠি নিয়ে এগুনোর চেষ্টা করেছিল চীনা সেনারা। মঙ্গলবার ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

ভারতের দাবি, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। এসময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চীন অবশ্য দাবি করেছে, ভারতীয় সেনারা একতরফাভাবে এলএসি অতিক্রম করে ও গুলি ছোড়ে।

ভারতীয় সূত্র জানিয়েছে, হামলার সময় চীনা সেনাদের হাতে রড, বর্শা, লাঠি ও ধারালো অস্ত্র ছিল।

এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ১৫ জুন লাদাখের গ্যালওয়ান উপত্যকায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল ভারত ও চীনের সেনারা। এক পক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এক পর্যায়ে চীনা সেনারা কাঁটাতারযুক্ত রড দিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। সূত্র:রাইজিংবিডি.কম।

ভয়েস/ জে্ইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION