বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

 ট্রাম্পই আমার আসল বাবা পাকিস্তানি নারীর দাবি

ডোনাল্ড ট্রাম্পকে নিজের বাবা বলে দাবি করেছেন এক পাকিস্তানি নারী সংগৃহীত

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:

২০১৫ সাল থেকেই একের পর এক নারীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কেলেঙ্কারির কথা উঠে আসে

দরজায় কড়া নাড়া শুরু করেছে প্রেসিডেন্ট নির্বাচন। তাই নিয়েই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এক পাকিস্তানি নারীর দাবিতে রীতিমতো হইচই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ট্রাম্পই তার বাবা।

সাংবাদিকদের ওই নারী বলেন, “ডোনাল্ড ট্রাম্পই আমার আসল বাবা। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে।

ওই নারী আরও বলেন, “ট্রাম্প আমার মাকে সবসময় দায়িত্বজ্ঞানহীন বলতেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হত। দুজনের সেই ঝগড়া শুনে-শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বাবার সঙ্গে আমার খুব দেখা করতে ইচ্ছা করে।”

উল্লেখ্য, ২০১৫ সাল থেকেই একের পর এক নারীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কেলেঙ্কারির কথা উঠে আসে। এমনকি পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসও তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। কিন্তু এবারই প্রথম কোনো ভিনদেশি নারী ট্রাম্পকে নিজের বাবা বলে দাবি করলেন। সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION