শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ভবিষ্যতে ভালো স্বামী এবং ভালো বাবা হতে চাই-বিবার

জাস্টিন বিবার। ফাইল ছবি।

ভয়েস বিনোদন ডেস্ক:

নিজের ব্যক্তিজীবন, প্রেম-বিরহ নিয়ে মুখ খুললেন কানাডিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। মঙ্গলবার জাস্টিন তার নিজের ইন্সটাগ্রাম পেজে দেওয়া এক বিবৃতিতে খোলামেলা কথা বলেছেন।

বিবার বলেন, ‘আমি কানাডার অন্টারিওর ছোট একটি শহর স্ট্রাটফোর্ড থেকে উঠে এসেছিলাম। অর্থবিত্ত কিংবা পরিচিতির জন্য গানের জগতে আসিনি। ভালোবাসা থেকেই এখানে আসা। তবে গান জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই আমার মধ্যে চলে আসে রাতারাতি পরিবর্তন। এ কারণে আমার অনেক সম্পর্ক টেকেনি। কারণ হিসেবে বলতে পারি আমার দাম্ভিকতা ও অহংকার। তবে আমি এখন সত্যিকারের ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত। আগের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমার পরিকল্পনাতে এখন শুধু আমি একা নই। আমি চিন্তা করি আমার সঙ্গের মানুষদের নিয়েও। আমার মধ্যে আর কোনো স্বার্থপরতা নেই। আমি একজন ভালো স্বামী এবং ভবিষ্যতে একজন ভালো বাবা হতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। কারণ আমি আমার সামনের জীবনটাতে যিশুর পথে হাঁটতে চাই।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION