শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

সাবিনা ইয়াসমিন পাচ্ছেন আজীবন সম্মাননা

বিনোদন ডেস্ক:

২০১৯ সালের জন্য সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১৩ সেপ্টেম্বর রোববার বিএমজেএ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। করোনা সংক্রমণের কারণে এবার প্রথাগত ভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ প্রথমবারের মতো অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে বলে জানা গেছে।

এবারের ৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’বিজয়ীরা হলেন, আজীবন সম্মাননায়- সাবিনা ইয়াসমিন, সেরা সংগীতশিল্পী- আসিফ আকবর (গান: চুপচাপ কষ্টগুলো, গীতিকার ও সুরকার: ইথুন বাবু, সংগীত পরিচালক: ইবি অ্যান্ড রোজেন, লেবেল: ধ্রুব মিউজিক স্টেশন), সেরা গীতিকার- আসিফ ইকবাল (গান: তোমায় নিয়ে, শিল্পী: ইশান, গীতিকার: আসিফ ইকবাল, সংগীত পরিচালনা: অমিত ইশান, লেবেল: গানচিল মিউজিক), সেরা সুরকার- প্রিন্স মাহমুদ (গান: ২১-৫২, শিল্পী: লিমন, পলাশ ও অরণ্য, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক: প্রিন্স মাহমুদ, লেবেল: জি সিরিজ মিউজিক)।

সেরা সংগীত পরিচালক- হাবিব ওয়াহিদ (গান: অবুঝপনা, শিল্পী: হাবিব ওয়াহিদ, গীতিকার: সুহৃদ সুফিয়ান, সুরকার ও সংগীত পরিচালক: হাবিব ওয়াহিদ, লেবেল: এইচ ডাব্লিউ প্রোডাকশন), সেরা শিশুশিল্পী- আতিকা রহমান মম (গান: ও দাদু রাজ্জাক দাদু, গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ও সংগীত পরিচালক: আলী হোসেন, লেবেল: বাজনা বিডি)।

সেরা প্রযোজনা প্রতিষ্ঠান- ধ্রুব মিউজিক স্টেশন এবং বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড (সংগীতশিল্পী)- বদরুল হাসান খান ঝন্টু (গান: নীল জোছনা, শিল্পী: বদরুল হাসান খান ঝন্টু, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক: রাজেশ, লেবেল: সাদামাটা)।

বিএমজেএ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চের শেষে আনুষ্ঠানিক ভাবে বিএমজেএ অ্যাওয়ার্ড প্রদানের কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে অনুষ্ঠান স্থগিত করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অবশেষে ভার্চুয়াল ভাবেই ৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ ঘোষণা ও স্বাস্থ্যবিধি মেনে বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেবার সিদ্ধান্ত নেয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION