শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

সুশান্ত-সারার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক:

অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী সারা আলী খানের ধূমপানের পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুশান্তের পাবানা ফার্মহাউসের ব্যালকুনিতে গল্প করছেন সারা ও সুশান্ত। এতে ‘কেদারনাথ’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে ধূমপান করতে দেখা যায়। ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় সারার হাতেও সিগারেট ছিল। ধারণা করা হচ্ছে, ড্রোন দিয়ে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। এনসিবি এই ভিডিওগুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে।

কিছুদিন আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সম্প্রতি শোনা যায়, এনসিবির কাছে মাদক সেবন করেন এমন বলিউড তারকাদের নাম প্রকাশ করেছেন রিয়া। এই বিষয়ে বলিউড তারকাদের একটি তালিকা তৈরি হয়েছে। তালিকায় সারা নামও রয়েছে। যদিও পরবর্তী সময়ে এনসিবির সহকারী পরিচালক কেপিএস মালহোত্রা জানান, এমন কোনো তালিকা তৈরি করেনি এনসিবি।

‘কেদারনাথ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সুশান্ত-সারা। সেই সময় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। এছাড়া সম্প্রতি জানা যায়, সুশান্ত ও তার টিমের সঙ্গে ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন সারা। বেড়াতে গেলেও তিনদিন হোটেল থেকে বের হননি তারা। পরবর্তী সময়ে ট্রিপ বাতিল করে ভারতের চলে আসেন। এরপরই নাকি তাদের ব্রেকআপ হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION