শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

রবি ঠাকুরের ১৬৩তম জন্মদিন

ভয়েস নিউজ ডেস্ক:

আজ ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। এ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি তদারকির কাছারিবাড়িটি বর্ণিল সাজে সাজানো হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রবীন্দ্র কাছারিবাড়ি অঙ্গনে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে কবি অঙ্গন মুখরিত হয়ে উঠেছে ভক্ত ও অনুরাগীদের পদচারণায়।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, এ উৎসবকে ঘিরে রঙ-তুলির আঁচড়ে আঁকা হচ্ছে নানা আলপনা। আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে সবুজ চত্বর। পথে পথে নির্মাণ করা হয়েছে তোরণ। তিনি বলেন, সোমবার সকাল ১০টায় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত, আবৃত্তি, নৃত্য, কবিতালেখ্য, গীতিনৃত্য, নাটক ও আলোচনা সভা।

রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোরিয়ান আবু সাঈদ ইনাম তানভীরুল বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রবীন্দ্র কাছারিবাড়ি অঙ্গনে তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে কবি অঙ্গনে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। ভক্ত ও অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবি অঙ্গন। আশা করছি আগের চেয়ে এবার আরও ভালো অনুষ্ঠান হবে। এ বিষয়ে নৃত্যশিল্পী ইমন, নিপা ও আবৃত্তিকার আলাউদ্দিন আল আজাদ বলেন, তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সফল করতে আমরা প্রায় এক মাস ধরে অনুশীলন করে আসছি। আশা করি আগের চেয়ে এ বছর আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব দর্শকদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION