রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের কক্সবাজারে না আসার অনুরোধ

ভয়েস প্রতিবেদক:
যে সকল ব্যবসায়ী ও দোকান কর্মচারী কক্সবাজারের বাইরে আছেন, তাদেরকে লকডাউন কিংবা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কক্সবাজারে না আসতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।
দেশের করোনা মহামারি রোধকল্পে এই অনুরোধ জানানো হয়েছে। তা অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল ইসলাম মুকুল বলেন, করোনা মোকাবেলায় সরকার আপ্রাণ চেষ্টা করছে। কক্সবাজার জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঘরে থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দোকান কর্মচারী বা ব্যবসায়ীদের কক্সবাজার না আসার অনুরোধ জানানো হয়েছে।
এ বছর তেমন ব্যবসা বাণিজ্য হওয়ার তেমন সম্ভাবনা নাই। সুতরাং অনর্থক ঝুঁকি বাড়িয়ে দেওয়া উচিৎ হবে না বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম মুকুল।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আজ শনিবার ব্যবসায়ীদের একটি বৈঠক রয়েছে বলেও তিনি জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION