সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শেষ মুহূর্তে হার এড়ালো নেইমারের আল হিলাল

খেলাধুলা ডেস্ক:

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেকের রাতটা ভুলে যেতে চাইবেন নেইমার। সোমবার রিয়াদে উজবেকিস্তানের নাভবাহোরের বিপক্ষে ঘরের মাঠে হারতে বসেছিল তার দল আল হিলাল। ইনজুরি টাইমে গোল করে পয়েন্ট উদ্ধার করে সৌদি আরবীয় ক্লাব।

৯ কোটি ইউরোতে গত মাসে পিএসজি থেকে আল হিলালে চুক্তি করেন নেইমার। শুক্রবার আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগ জয়ের ম্যাচে অভিষিক্ত হন বদলি খেলোয়াড় হিসেবে।

ইউরোপের ফুটবল দাপিয়ে বেড়ানো নেইমার প্রথমবার খেলতে নামেন এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে। ‘বি’ গ্রুপের ম্যাচে আল হিলাল ৫২ মিনিটে তোমা তাবাতাজের গোলে পিছিয়ে পড়ে। প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমে চমক দেখানোর অপেক্ষায় ছিল ২০২২ সালে উজবেকিস্তান সুপার লিগের রানার্সআপ নাভবাহোর।

ভাগ্য ভালো আল হিলালের। ১০০তম মিনিটে চারবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট এনে দেন ডিফেন্ডার আলী আল বুলাইহি। মাইকেল কর্নার থেকে আনমার্কে ছিলেন তিনি। লাফিয়ে হেড করে জাল কাঁপান।

নেইমারের সময়টা ভালো যায়নি। হলুদ কার্ড দেখেন তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় রেগে বল তার দিকে লাথি মারেন।

খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নেইমার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বেশ কাছ থেকে নেওয়া তার হেড সরাসরি চলে যায় নাভবাহোর গোলকিপার উতকির ইয়ুসুপোভের কাছে। সার্বিয়া স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচকেও ইনজুরি টাইমে দারুণ সেভে রুখে দেন উতকি। কিন্তু আল বুলাইহির সমতাসূচক গোল ঠেকাতে পারেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION