বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক:

ভাবছেন শ্যাম্পু ব্যবহারের আবার নিয়ম কিসের? তবে সত্যি কথা হচ্ছে চুল পুরোপুরি পরিষ্কার ও প্রাণবন্ত করতে চাইলে কিছু নিয়ম মেনেই আপনাকে ব্যবহার করতে হবে শ্যাম্পু ও কন্ডিশনার। শ্যাম্পু সঠিকভাবে ব্যবহার করলে স্ক্যাল্প ও চুলের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। জেনে নিন কিছু জরুরি টিপস।

শ্যাম্পু করার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। এতে চুলের জট চলে যাবে এবং শ্যাম্পু করার সময় চুল পড়বে না।
শ্যাম্পু ব্যবহারের আগে চুল কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিন। এতে মাথার ত্বকের কিউটিকলগুলো উন্মুক্ত হয়ে যাবে। এরপর শ্যাম্পু নিয়ে ভালো ম্যাসাজ করুন চুলের গোড়া।
শ্যাম্পু করার পর চুল ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করুন। গরম পানি ব্যবহার করলে কিউটিকলগুলো উন্মুক্ত থেকে যাবে এবং চুল রুক্ষ হয়ে যাবে। ঠান্ডা পানি চুলের আর্দ্রতা বজায় রাখবে, কিউটিকলগুলোর মুক্ত বন্ধ করবে এবং চুল পড়া কমাবে।
শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না। শুধু চুলে কন্ডিশনার মাখুন এবং তিন থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।
শুকনো তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছে নিন। চুল ঝাড়বেন না।
প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন চুল। খুব প্রয়োজন না হলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION