বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শহিদুল ইসলাম, উখিয়া (২৫ এপ্রিল):
উখিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমান অর্থ আদায় করেছেন। শনিবার বিকালে উখিয়ার কোটবাজার, সোনারপাড়া, নিদানিয়া, উখিয়া সদর ও পালংখালী বাজারে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা না থাকার অপরাধে বিভিন্ন দোকানদারকে ১ লক্ষ ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে কোনো পণ্য দাম বাড়িয়ে বিক্রি না করে। একই সাথে সকল ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ করতে বলা হয়।রমজান এবং করোনার কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ
করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী।
ভয়েস/আআ