বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শহরে ১০ দোকানকে জরিমানা

বিশেষ প্রতিবেদক:
পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) শহরের বাহারছড়া বাজার, বড় বাজার, টেকপাড়া চাউল বাজার, সদরের খুরুশকুলে যৌথ অভিযানে ১০ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- নূর হোসেন মাংস বিতান ৫ হাজার, আনোয়ারুল মাংস বিতান ৫ হাজার, আল মদিনা স্টোর ৩ হাজার, আল্লাহর দান ফল বিতান ২ হাজার, সাকী এণ্টারপ্রাইজ ৩ হাজার, মেসার্স সোহেল এণ্টারপ্রাইজ ২ হাজার, বন্ধন মাংস বিতান ৫ হাজার, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম ২ হাজার, বদিউল আলম মাংস বিতাব ২ হাজার ও মেসার্স আমিন স্টোর ৩ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা দণ্ড দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

কক্সবাজার জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION