শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণায় বিশ্বজয়

ভয়েস নিউজ ডেস্ক:

পুরো দেশ যখন করোনাকালীন সময়ে অনেকটা স্তব্ধ, তখন পুরো দেশের মুখ আলো করে বিজয় ছিনিয়ে এনেছেন মেডিক্যাল শিক্ষার্থীরা।

পর্তুগালের পোর্তোতে আয়োজিত YES (Young European Scientist) মিটিংয়ের ১৫তম আসরের ‘Public Health & Medical Informatics’ বিভাগে বৈজ্ঞানিক গবেষণা নিয়ে এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থীদের একটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান লাভ করে।

মেডিকেলের শিক্ষার্থীদের দলটি মূলত অটিজম নিয়ে গবেষণা পত্রটি তৈরি করে। তাঁদের গবেষণা ছিল “Knowledge of Autism Spectrum Disorder Among 2nd to 4th phase MBBS Student Of Bangladesh” ।

ময়মনসিং মেডিকেল কলেজের মুমতাহিনা ফাতিমা, আলভী আহসান, রাইসা নাওয়াল মাহবুব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে মোস্তফা আরাফাত ইসলাম দলবদ্ধভাবে গবেষণাটি করেন। দলের পক্ষে YES meeting-এ গবেষণা পত্রটির রেকর্ড উপস্থাপন করেন মুমতাহিনা ফাতিমা। গবেষণা পরিচালনার জন্য সার্বিক সহোযোগিতা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ এবং অধ্যাপক শারমিন ইয়াসমিন।

ইয়েস মিটিং গত ১৭ থেকে ২০ সেপ্টেম্বের পর্তুগালের পোর্তোতে হয়। করোনার কারণে এবার আসরটি ভার্চুয়ালে সম্পন্ন করে আয়োজকরা।

উল্লেখ্য, মেডিকেল শিক্ষার্থীদের এই দলটি ভারতের ইন্ডিয়া অটিজম সেন্টার আয়োজিত ‘আন্তর্জাতিক অটিজম কনফারেন্স-২০২০’-এ অটিজম বিষয়ক গবেষণামূলক পোস্টার প্রদর্শনীতে বিশ্বের অনেক দেশের অটিজম সংশ্লিষ্ট গবেষকদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। সূত্র: রাইজিংবিডি.কম

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION