বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী :
মহেশখালীতে ৬ মে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন আশেক উল্লাহ রফিক এমপি।
পরিদর্শনকালে ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মুল্যের চাইতে কোন পণ্যের দাম বেশী দিবেন না।যদি বেশি চায় সরাসরি প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, এই পণ্য কালোবাজারে বিক্রি করার জন্য নয়। সরকার পণ্যের মুল্য নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম, পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর।
ভয়েস/জেইউ।