বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক :
করোনা’ ভাইরাসের হটস্পট বলে খ্যাত সাতকানিয়া থেকে আসা আরও ২৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে কুতুবদিয়ায় থানা পুলিশ।
ওসি দিদারুল ফেরদৌস কক্সবাজার ভয়েসকে বলেন, আজ ৬ মে কুতুবদিয়ার বড়ঘোপ ও দরবার ঘাট থেকে তাদেরকে হেফাজতে নিয়ে কৈয়ারবিলের আইডিয়াল স্কুলে পাঠিয়ে দেয়া হয়।
এসময় অধিক সতর্কতার স্বার্থে ইনফ্রারেড থার্মোমিটার দ্বারা তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। স্বস্তির খবর উল্লেখ করে বলেন, তাদের কারোরই শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ও করোনার উপসর্গ পরিলক্ষিত হয়নি।
উল্লেখ্য, এই ২৭ জন সহ কুতুবদিয়ায় সর্বমোট ১৯২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।