বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
জিকির উল্লাহ জিকু:
সাগর বেষ্ঠিত কুতুবদিয়া উপজেলাকে করোনামুক্ত রাখতে থানা পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই আপ্রাণ চেষ্টার জন্য ইতিমধ্যে ওসি (অফিসার ইনচার্জ ) দিদারুল ফেরদৌসের নেতৃত্বে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলেই প্রশংসিত হয়েছে সর্বমহলে।
এরই মধ্যে আজ ৭ মে সাতকানিয়া থেকে কুতুবদিয়ায় দুই দফায় ৬৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করেছে কুতুবদিয়া থানা পুলিশ। এদের মধ্যে প্রথম দফায় প্রবেশকৃত ৩২ জনকে সকাল ৮ ঘটিকার সময় বড়ঘোপ ঘাট থেকে হেফাজতে নিয়ে কৈয়ারবিলের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়।
পরবর্তীতে দুপুর ১১ ঘটিকায় ২য় দফায় আরও ৩৭ জনকে হেফাজতে নিয়ে ২ জনকে কৈয়ারবিলের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৪ জনকে আইডিয়াল হাই স্কুলে, ২৮ জনকে ইমাম আবু হানিফা একাডেমিতে এবং ৩ জনকে আলী আকবর ডেইলের কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়।
কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস কক্সবাজার ভয়েসকে বলেন, কোয়ারেন্টিনে প্রেরণের পুরো প্রক্রিয়ায় স্থানীয় ইউপি সদস্যদের সক্রিয় সহযোগিতায় তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে পেরেছেন। এবং নির্দেশনা মোতাবেক কুতুবদিয়ার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ প্রক্রিয়া অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণকৃত ৬৯ জনের মধ্যে ৬৬ জনই কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা এবং ৩ জন আলী আকবর ডেইল ইউনিয়নের।
ভয়েস/জেইউ।