বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া :

পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭মে) সকাল ১১টার দিকে রাজাখালীর মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকার প্রবাসী আজম খানের শিশু পুত্র মুনতাহি (৬) ও পেকুয়া বাজারের ব্যবসায়ী কমিরদাদ মিয়ার শিশু কন্যা কুলসুমা আকতার (৭)। নিহতেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বোন।

পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলেও তার আগেই মারা যায়।

পরিবারের সদস্যরা ধারণা, বাড়িতে সবাই ঘুমিয়ে থাকার সুবাধে মুনতাহা খেলতে বাইরে গিয়ে হয়তো পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পানিতে মুনতাহাকে ভাসতে দেখে কুলসুমাও তাকে বাচাঁতে পানিতে নেমে পড়ে। ওখানে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। একজনকে তুলতে গিয়ে আরেকজন পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো। পরিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION