বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুপালং বাজারে আগুন: ২০ দোকান পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক, উখিয়া (২৬ এপ্রিল):
উখিয়ার কুতুপালং বাজার আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। রবিবার (২৬ এপ্রিল) ভোর পাঁচটার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন বাজারে এ অগ্নিকান্ডে ঘটনায ঘটে। এতে প্রায় ২০ টি দোকান পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ভোরে সেহেরির পরপরেই আগুন লেগে উক্ত বাজারে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অন্তত ছোট বড় ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এক ঘটনায় কমপক্ষে ২০ লক্ষের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হেলাল উদ্দিন আরও বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদির দোকান, চায়ের দোকান সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হলেপরে খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছায়। এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল ৬ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION