শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

পুরোনো পাঠ্যবই স্কুলে জমা দিতে হবে

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে বিগত ৯ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে খুলবে তা অনিশ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হওয়ায় চলতি বছরের সিলেবাস অসমাপ্ত রেখেই পরবর্তী ক্লাসে উন্নীত হয়েছে শিক্ষার্থীরা।

এই কারণে পুরনো বই পড়ানো হবে শিক্ষার্থীদের। আগের বছরের কিছু বিষয় নতুন সিলেবাসে যুক্ত করা হবে। তাই নতুন পাঠ্যবই নেওয়ার সময় আগের বছরের পুরোনো বই বিদ্যালয়ে জমা রাখা হবে।

জানা গেছে, লাগাতার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২০ শিক্ষাবর্ষের সিলেবাস শেষ না করেই পরবর্তী ক্লাসে অটোপাস দেওয়া হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সিলেবাস শেষ না হওয়ায় আগামী বছরের সিলেবাসের সঙ্গে তা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগের বছরের শিখনফল অর্জনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে সেই আদলে সিলেবাস তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বছরের তিন থেকে চার মাস আলাদাভাবে বা নতুন বছরের পাঠ্যক্রমের সঙ্গে পুরনো বইয়ের কিছু অধ্যায় যুক্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষার্থীদের সিলেবাস শেষ না করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হলেও আগের সিলেবাসের গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ানো হবে।

তিনি আরও জানান, আগের বছরের বাদ পড়া বিষয়ে যুক্ত করে আগামী বছরের নতুন সিলেবাস তৈরি করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশনা দেওয়া হয়েছে। এই কারণে সকল স্তরের শিক্ষার্থীদের নতুন বছরের বই নেওয়ার সময় পুরনো বই জমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মাঠ কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তা বাস্তবায়ন করতে নির্দেশনা দিবেন।

অন্যদিকে, আগের বছরের শিখনফল অর্জন করাতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সিলেবাসেও আগের বছরের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক এ এম মনসুর আলম।

মহা-পরিচালক জানান, নতুন বছরের নতুন বই নেওয়ার আগে আগের বছরের পুরোনো বই জমা রাখা হবে। এইজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন করবেন। এজন্য শিক্ষার দুই মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বই মোড়ক উন্মোচনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর পাঠ্যবই বিতরণের ঘোষণা হলে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করতে হবে। সূত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION