শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

শিক্ষা প্রসারে অনন্য ভুমিকায় পশ্চিম গোয়ালিয়াপালং মডেল উচ্চ বিদ্যালয়

নেছার আহমদ:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রসারে অনন্য ভুমিকায় এগিয়ে যাচ্ছে। একসময়ের পিছিয়ে থাকা অজপাড়া এ এলাকায় এ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছে। এ বিদ্যালয় প্রতিষ্টায় আলোকিত মানুষ গুলোকে সকলেই শ্রদ্ধার সহিত স্বরণ রাখবে। পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের গেইট উদ্বোধনী অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।

জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ গেইট বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানি। পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক ইউপি সদস্য হাজী ওসমান গনি, প্রতিষ্টাতা সদস্য সামশুল আলম সওদাগর, প্রতিষ্টাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য মো: সিরাজ উল্লাহ, উদ্দ্যোক্তা সদস্য হাজী আবদুর রহমান, অভিভাবক সদস্য শাহেনা আকতার।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, শিক্ষানুরাগি, এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION