রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বামীসহ টিকা নিলেন কক্সবাজার জেলা বিএনপি’র সেক্রেটারি এডভোকেট স্বপ্না

ভয়েস প্রতিবেদক :

কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না কোভিড-১৯ এর টিকা নিয়েছেন। সোমবার ৮ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে গিয়ে তিনি কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

টিকা গ্রহণের পর তিনি কোন ধরনের অসুস্থতা বোধ করছেন না এবং পেশাগত কাজে আদালতে আছেন বলে জানান, সিনিয়র আইনজীবী এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। তিনি জানান, একইসাথে তাঁর স্বামী মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনও কোভিড-১৯ এর টিকা গ্রহন করেছেন। তাঁরা ২ জনই গত ৪ ফেব্রুয়ারী কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে অনলাইনে রেজিষ্ট্রেশন করেছিলেন বলে জানান।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION